ভারতীয় যুব মোর্চার ডাকে কলকাতার কাথি থেকে কোচবিহার পর্যন্ত প্রতিরোধ সংকল্প যাত্রা শুরু হয়েছে গত ১৫ই জানুয়ারী থেকে যা শেষ হবে কোচবিহারে গিয়ে আগামী ২০ই জানুয়ারী। বুধবার বিজেপি যুব মোর্চার প্রতিরোধ সংকল্প যাত্রা মালদায় পৌছানোর পড়ে। মালদায় রাত্রি বাস করার পড়ে বৃহস্পতিবার যুব মোর্চার প্রতিরোধ সংকল্প যাত্রা মোটর সাইকেল র্যালি দক্ষিন দিনাজপুর জেলার হয়ে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জেরে ফতেপুরে এসে পৌছায় দুপুরের দিকে। দক্ষিন দিনাজপুর জেলা সভাপতি সুভেন্দু সরকারের নেতৃত্বে বিজেপি যুব মোর্চার মোটরসাইকেল প্রতিরোধ সংকল্প যাত্রা উত্তর দিনাজপুর জেলা কালিয়াগঞ্জেরে উতেপুরে এসে পৌছায় এবং সেখানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা সভাপতি নির্মল দাম। ফতেপুরে যাত্রা পৌছাতেই যাত্রার যুব মোর্চার র্যালীতে উপস্থিত নেতৃত্বদের ফুলের মালা পড়িয়ে বরণ করা হয়। এরপর যাত্রা রায়গঞ্জ- বালুরঘাট রাজ্য সড়ক দিয়ে হেমতাবাদ ব্লক হয়ে রায়গঞ্জে পৌছায়। এদিনে যাত্রায় কোন অপ্রিতিকর ঘটনা না ঘটে সেই কারনে জেলা পুলিশের নেতৃত্ব প্রচুর পুলিশ মতায়ন করা হয়। বিজেপি যুব মোর্চার মোটর সাইকেল প্রতিরোধ সংকল্প যাত্রা আজ রাতে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে রাত্রী বাস করার পড় শুক্রবার আবার যাত্রা শুরু করবে মোটর সাইকেল র্যালী বলে জানা গেছে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/YXf7ysuXY_Y
উত্তরদিনাজপুর